সীতাকুণ্ডের ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী এম এ আজাদের মতবিনিময় সভা

রাফিদুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ আজাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টায় ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মো. তাহের, সাবেক উপজেলা আমির জননেতা মাওলানা তাওহীদুল হক চৌধুরী এবং পৌরসভা জামায়াতের আমির হাফেজ আলী আকবর।

মতবিনিময় সভায় বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুযোগ-সুবিধা ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মতামত, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার কথা শোনেন।

সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি রতন কুমার নাথ ও বলরাম কুমার নাথ এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি অশীম বড়ুয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি আলা উদ্দিনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন আবদুল মোতালেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *