পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে কমিউনিটি ব্যাংকের কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি : ‘আমার শহর, আমার দেশ—পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ’ প্রত্যয়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

শনিবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫০০ জন অংশ নেন। এ সময় প্রতিষ্ঠান দুটির প্রাঙ্গণ ও আশপাশে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, মাদক প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ২০টি করে ডাস্টবিন, বেলচা ও ঝাড়ু এবং ১২টি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়।

কমিউনিটি ব্যাংক জানিয়েছে, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *