• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, May 16, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

মহাদেবপুরে ভেস্তে যাচ্ছে সমলয়

by সুমন কুমার ঘোষ
May 13, 2023
in বিশেষ সংবাদ
0
মহাদেবপুরে ভেস্তে যাচ্ছে সমলয়
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ অজ্ঞতা, অবহেলা আর অনিয়মের কারণে নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভেস্তে যেতে বসেছে কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচির আওতায় সমবায়ভিত্তিক কৃষি যান্ত্রিকীকরণ সমলয় চাষাবাদ। অনিয়মের কারণে এখানে বিভিন্ন জাতের ধানের চারা রোপণ করায় এক জাতের আগে অন্য জাতের ধান পেকে গেছে। যন্ত্রের পরিবর্তে চাষিরা এগুলো কাটছেন নিজ হাতে। ফলে যান্ত্রিকীকরণের মূল লক্ষ্যই ব্যাহত হচ্ছে। গচ্চা যেতে বসেছে প্রদর্শনীর জন্য বরাদ্দ করা মোটা অঙ্কের টাকা। তবে কর্তৃপক্ষ বলছেন আগেই ধান পাকা ও কাটার বিষয়ে কৃষকরা তাদের কিছু জানাননি। চলতি বোরো মৌসুমে সরকার দেশের ৬১ জেলায় ১১০টি সমলয় চাষাবাদের প্রদর্শনী স্থাপনের জন্য ১৫ কোটি সাত লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ দেয়। এর মধ্যে মহাদেবপুর উপজেলায় বরাদ্দ হয় প্রায় ১৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা। উপজেলার সদর ইউনিয়নের বকাপুর মাঠে ৫০ জন চাষির ৫০ একর জমি নিয়ে তৈরি করা হয় প্রদর্শনী খেত। নিয়ম অনুযায়ী একর প্রতি দুই কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ কিনে ট্রে তৈরি করে সেখানে বীজ বপণ করা হয়। কিন্তু নিম্নমানের বীজ ব্যবহার করায় অর্ধেক চারা নষ্ট হয়। ফলে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে প্রদর্শনীর অর্ধেক খেতে রোপণ করতেই চারাগুলো শেষ হয়ে যায়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী জানান, কুয়াশায় ট্রেতে তৈরি করা বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু বাকি জমির চারা একই জাতের না হওয়ায় এবং তা রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে রোপণ না করায় প্রদর্শনীর মূল লক্ষ্যই ব্যাহত হচ্ছে কিনা তা তিনি জানাতে পারেননি। বরং মাঠের ধান পেকে গেলে চাষিরা সে খবর কৃষি কর্মকর্তাকে না জানিয়ে সাংবাদিকদের কেন জানালেন তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এতে কোন অনিয়ম হয়নি বলেও তিনি দাবি করেন। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদও অর্ধেক জমির ধান আগেই পেকে যাওয়ার কথা জানেন না বলে জানান। তাকে জানানো হলে সেগুলো যন্ত্র দিয়ে কেটে দিতেন বলেও জানান তিনি। প্রদর্শনী খেতে কীটনাশক প্রয়োগের জন্য কোনো বরাদ্দ নেই বলে সে ব্যাপারে তাদের কিছুই করার ছিল না। তবে ফলন বিপর্যয় হবে না বলে দাবি করেন আবুল কালাম আজাদ। তবে চাষিদের দলনেতা বকাপুর গ্রামের চাষি মিঠু মণ্ডল, সদস্য চাষি আবু হোসেন, জাহাঙ্গীর আলম, মেছের আলী, জহুরুল হক, আব্দুল হামিদ, সুনিল কুমার ও ভোলা অভিযোগ করে বলেন, বাকী অর্ধেক জমির মালিকরা নিজের টাকায় স্থানীয় জাতের ধানের চারা কিনে নিজেরাই রোপণ করেন। বীজ কেনার জন্য একর প্রতি এক হাজার ৫৬০ টাকা, বীজতলা তৈরির জন্য দুই হাজার টাকা, বীজতলা পরিচর্যার জন্য দুই হাজার, আর রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে রোপণের জন্য তিন হাজার টাকা করে বরাদ্দ থাকলেও তাদের তা দেওয়া হয়নি। সরকারি টাকায় কেনা সার বিতরণেও তালিকা মানা হয়নি। ৫০ জন কৃষকের অনেকেই সার পাননি। এখানে কৃষি বিভাগের সার্বক্ষণিক সহযোগিতার মাধ্যমে সেক্স ফরোমন ফাঁদ ব্যবহার, লাইভ পার্চিং, আলোক ফাঁদ, জৈব বালাই ব্যবস্থাপনা, গুঁটি ইউরিয়ার ব্যবহার, জৈব সার ব্যবহার কোনোটিই হয়নি। ফলে ধানে আক্রমণ হয়েছে একের পর এক পোকার। বাজার থেকে একের পর এক কীটনাশক কিনে প্রয়োগ করেছেন কৃষক। কিন্তু পোকার আক্রমণ ঠেকাতে পারেননি পুরোপুরি। পুরো খেতের স্থানে স্থানে পোকার আক্রমণে নষ্ট হয়েছে ধানের শীষ। প্রদর্শনীতে কীটনাশক প্রয়োগের জন্য কোনো বরাদ্দ রাখা না হলেও চাষিদের নিজ তহবিল থেকে একর প্রতি আট থেকে নয় হাজার টাকার কীটনাশক প্রয়োগ করতে হয়েছে। কৃষি বিভাগের তৈরি বীজতলা থেকে রোপণ করা হাইব্রিড জাতের ধানের চেয়ে অনেক আগেই কৃষকদের কেনা স্থানীয় জাতের অর্ধেক জমির ধান পেকে যায়। কিন্তু কৃষি অফিসের কেউ যোগাযোগ না করায় গত সপ্তাহে চাষিরা নিজেরাই সেসব জমির ধান কেটে আনা শুরু করেন। ফসল কাটার জন্য একর প্রতি চার হাজার ৫০০ টাকা করে বরাদ্দ থাকলেও তা থেকে তারা বঞ্চিত হয়েছেন।

Enter

Sumon

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
মহাদেবপুরে বাসের চাপায় চার প্রাণহানির মামলায় চালক গ্রেপ্তার

মহাদেবপুরে বাসের চাপায় চার প্রাণহানির মামলায় চালক গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

মায়ানমারে মানুষ বন্ধক রেখে ইয়াবা আমদানি কারকসহ ২ জন র‍্যাব-১৫ হাতে আটক

3 years ago
কেরানীগঞ্জে ১৬০ গ্রাম হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ীক গ্রেফতার

কেরানীগঞ্জে ১৬০ গ্রাম হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ীক গ্রেফতার

4 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন

    নওগাঁর মহাদেবপুরে বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর নিয়ামতপুরে একশত টাকা দেনাপাওনায় বিরোধ, আদিবাসী বৃদ্ধকে পিটিয়ে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার দুই আস্তানায় অভিযান: ১৫ জুয়ারী গ্রেফতার, লাখ টাকা ও বিপুল সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যা ঘাতক স্বামী গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুর উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন