পল্টনে বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন চায়না টাউনে বাংলাদেশ প্রেসক্লাব, পল্টন থানা শাখা (ঢাকা মহানগর)-এর সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এবং দায়িত্বশীল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ আহমেদ, ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক জামাল উদ্দিন, মতিঝিল থানা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক বেলাল হোসেন সুজন, লালবাগ থানা শাখার সভাপতি আসিফ বাপ্পী, পল্টন থানা শাখার সভাপতি সাংবাদিক সর্দার নাসিরসহ পল্টন থানা কমিটির দায়িত্বশীল সাংবাদিকরা।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

এদিকে, বিশিষ্ট সমাজসেবক ও আন্তর্জাতিক ব্যবসায়ী তোফাজ্জল হোসেনকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ প্রেসক্লাবের পল্টন থানা শাখার উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *