আনোয়ারায় ৭,৮৪৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ নুরুল আলম ওরফে মুজাহিদ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে একই দিন সন্ধ্যায় পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করে র‍্যাব।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুল আলমের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।

গ্রেপ্তার নুরুল আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার আবদুর রহমানের ছেলে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, বুধবার সন্ধ্যায় র‍্যাব সদস্যরা আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেন। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *