খুলনায় ৬ কেজিরও বেশি ক্রিস্টাল মেথ আইস জব্দ করল এসআরবি ও বিজিবি

উৎপল ঘোষ ক্রাইম রিপোর্টার: খুলনা জেলার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম অবৈধ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি-৬ ও বিজিবি-২১ ব্যাটালিয়নের যৌথ আভিযানিক দল।

১৩ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) সন্ধ্যায় এসআরবি-৬ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল সাড়ে ৫টায় জিরো পয়েন্ট এলাকায় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসটির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ওই বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়। ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আইস হরিণটানা থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *