মহাদেবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

সুমন কুমার ঘোষ নওগাঁ জেলাঃ নওগাঁর মহাদেবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপজেলা চত্বরে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য সমবায় র‍্যালি, আলোচনা সভা এবং সফল সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রবিবার (৮ নভেম্বর) বেলা ১২টায় মহাদেবপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল, করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা (বাবুল)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী (কর্মকর্তা) মানজুরা মুশাররফ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ের মূল চেতনা হচ্ছে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে সমবায় খাতে অবদান ও সফলতার স্বীকৃতিস্বরূপ তিনজন সমবায়ীকে পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার অর্জন করেন শিয়ালী অর্পণ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুল কাদের। দ্বিতীয় পুরস্কার অর্জন করেন আজ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ হাসানুজ্জামান। তৃতীয় পুরস্কার অর্জন করেন ইউনিক কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সদস্য মোঃ জহুরুল ইসলাম।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভার সভাপতি মানজুরা মুশাররফ সমবায় আন্দোলনের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *