নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে ঠুলঠুলিয়া বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে দেশের বিশিষ্ট আলেম-ওলামারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা ও বয়ান পেশ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া নিজামিয়া কাসেমুল উলুম, ঢাকার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতী আজহারুল ইসলাম আজমী। বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন তারাব সিরাজুল উলুম আরাবিয়া জামে মসজিদের খতিব ও নিগান্ত শিল্পগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা হাসান মহসিন (দা. বা.)।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব এম. এইচ. মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭০ নম্বর ওয়ার্ড বিএনপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সভাপতি মো. গরিবুল্লাহ। এবং মাহফিল পরিচালনায় ছিলেন বাইতুল জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতী আসাদুল্লাহ
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, দৈনিক অপরাধ দমন ও রিপোর্টার্স ইউনিটির সম্পাদক হাজী মো. সেলিম খান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মাহফিল আয়োজনে সার্বিক সহযোগিতা করেন এলাকাবাসী।
আলোচনা পর্বে বক্তারা ইসলামের সুমহান আদর্শ, নৈতিকতা, ধর্মীয় অনুশাসন এবং মানবকল্যাণে পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।