ডিএসইতে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় সায়হাম কটন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৭ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। এদিন কোম্পানিটির ২৮ কোটি ২৭ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবারের লেনদেনে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি সর্বোচ্চ লেনদেনের মাধ্যমে তালিকার প্রথম স্থান দখল করে। কোম্পানিটির শেয়ার কেনাবেচায় মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৮ কোটি ২৭ লাখ ৫৬ হাজার টাকা।

লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সায়হাম কটন মিলস লিমিটেড। কোম্পানিটির ২১ কোটি ৪৯ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, এনভয় টেক্সটাইলস লিমিটেড ২০ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— মালেক স্পিনিং মিলস, বেক্সিমকো ফার্মা, সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *