শাহজাদপুরে সমবায় সমিতির সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, সিরাজগঞ্জ প্রতিনিধি: সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে সমবায় সমিতির সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট এবং উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ২৫টি সমবায় সমিতির মোট ৫০ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে সমবায়ীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে সমবায় সমিতির মাধ্যমে শহরের পাশাপাশি গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও কীভাবে সৌর বিদ্যুৎ স্থাপন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন,

  • জেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আমাত উল ইলাহ খান,

  • উপজেলা সমবায় কর্মকর্তা মো. রবিউল ইসলাম,

  • সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ (শাহজাদপুর)-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জহির আব্বাস খান,

  • উপজেলা প্রকৌশলী মো. রাহাত ইসলাম, এবং

  • উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মকবুল হোসেন সন্টু প্রমুখ।

অংশগ্রহণকারী সমবায়ীরা জানান, এ ধরনের তথ্যবহুল ও যুগোপযোগী প্রশিক্ষণ সমবায় আন্দোলনকে গতিশীল ও শক্তিশালী করার পাশাপাশি সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *